Skip to main content

ইসলাম ধর্ম গ্রহন সংক্রান্ত হলফ নামা লেখার নিয়ম।

 মোকাম নোটারী পাবলিকের কার্যালয়,কুমিল্লা।

হলফ নামা

(ইসলাম ধর্ম গ্রহন সংক্রান্ত)

 

আমি কাজল দেবনাথ, বর্তমান নামঃ- মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা-নিবারন চন্দ্র দেবনাথ, সাং-পদ্মপুষ্কুরনীর পাড় (কুটি), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান ঠিকানাঃ সাং-মাধবপুর, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা বয়স-৩৫ বৎসর, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।

এই মর্মে শপথ পূর্বক হলফ করিয়া ঘোষনা করিতেছি যে,

১।     আমি জন্ম সূত্রে বাংলাদেশী আইনের প্রতি শ্রদ্ধাশীল পুরুষ মানুষ বটে।

২।    আমি হিন্দু ধর্মের পুরুষ মানুষ বটে। কিন্তু ছোট বেলা থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি অনুগত ছিলাম, দীর্ঘদিন থেকে আমি পবিত্র কোরআন, নামাজ মুসলমান রীতিনীতি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করিয়া আসিতেছি।

৩।    বর্তমানে আমি হিন্দু ধর্মে রীতিনীতি বাধ্যবাধকতা আমি পালন করতে পারি না। ফলে আমি চিন্তা ভাবনা করিয়া দেখিলাম ভবিষ্যৎ শান্তির লক্ষে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করিলাম।

৪।    আমি সাবালক বিধায় এবং বাংলাদেশের আইন অনুযায়ী একক ভাবে সিদ্ধান্ত গ্রহন করার ক্ষমতা আছে বিধায় আমি অদ্য কুমিল্লায় বিজ্ঞ নোটারী পাবলিকের কার্য্যালয়ে হাজির হইয়া নি¤œ স্বাক্ষীগনের সম্মুখে আমি হিন্দু ধর্ম ত্যাগ করিয়া পবিত্র কোরআন এক আল্লাহ উপর আস্থা রাখিয়া পবিত্র কলেমা পাঠ করিয়া মুসলমান ধর্ম গ্রহন করিলাম।

চলমান পাতা-০২

পাতা-০২

ফলে অদ্য হইতে আমার নাম হইবে মোহাম্মদ নুরুল ইসলাম আমার পিতা-মাতা অন্যান্য নাম ঠিক থাকিবে।

৫।    আমি আরো অঙ্গীকার করিতেছি যে, আমি মুসলামান ধর্ম গ্রহন করিয়া, ইসলামিক যাবতীয় নিয়মকানুন ধর্মীয় আচার অনুষ্ঠান অবশ্যই পালন করিব।

৬।    আমার উক্ত সিদ্ধান্ত গ্রহন করার ক্ষমতা আছে বিধায় আমার মাতা, পিতা অভিবাবকগন কোনরূপ বাধা প্রদান করিতে পারিবেন না। করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া গন্য হইবে।

উল্লেখিত বর্ননা আমি নিজে পড়িয়া শুনিয়া, ইহার মর্ম উপলব্ধি করিয়া কাহারো বিনা প্ররোচনায় অদ্য অত্র হলফনামায় আমি আমার নিজ নাম স্বাক্ষর করিলাম।

স্বাক্ষীগনের স্বাক্ষরঃ-

১।

২।

৩। 

হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার সম্মুখে স্বাক্ষর করিয়াছে।

 আমি তাহাকে সনাক্ত করিলাম।

 

 

সনাক্তকারী আইনজীবীর স্বাক্ষর



Comments

Popular posts from this blog

বায়নাপত্র দলিল লেখার নিয়ম ও নমুনা কপি

জেলা-----উপজেলা-আদর্শ সদর বায়নাপত্র দলিল মোট মূল্য মং-২ , ৬০ , ০০০/= (দুই লক্ষ ষাট হাজার) টাকা বায়না বাবত মং-১ , ৫০ , ০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মোসাঃ পারুল আক্তার , স্বামী-রিপন মিয়া , সাং------(মীর্জার পাড়) , পোঃ------ , থানা-আদর্শ সদর , জেলা------ , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-ইসলাম , পেশা-গৃহিনী। ------------------ বায়না পত্র গ্রহীতা। মোঃ মতিউর রহমান , পিতা-জিয়াউর রহমান , সাং -------(মীর্জার পাড়) , পোঃ------- , থানা-আদর্শ সদর , জেলা----- , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-ইসলাম , পেশা-প্রবাসী।   .................. বায়না পত্র দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া রায়তী স্বত্তে ¡ র ভুমি বিক্রির বায়না পত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা , উপজেলা আদর্শ সদর , সাবরেজিষ্ট্রি সদর সাবেক ২৮৫ নং হালে ৯৫ নং মৌজা শাসনগাছার মধ্যে নি ¤œ তপছিল বর্নিত ভুমিতে আমি বায়নাপত্র দলিল দাতা আমার পিতার ওয়ারিশ সূত্রে মালিক দখলকার বিদ্যমান আছি ও বটে। এইক্ষনে আমি বায়নাপত্র দলিল দাতার নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় নি ¤œ তপছিল বর্নিত ভুমি বিক্রয় কর...

স্ত্রী কর্তৃক তালাক নামা দেওয়ার নিয়ম

মোকাম -------বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় , -----। ( স্ত্রী কর্তৃক তালাক নামা)   আমি মোসাঃ হাফেজা খাতুন (সীমা) , পিতা-মোঃ মোখলেছুর রহমান (আবুল কাসেম) , মাতা-মোসাঃ হাছিনা বেগম , সাং------ , পোঃ------ , থানা----- , জেলা----- , পেশা-গৃহিনী , ধর্ম-ইসলাম , বর্ণ-সুন্নী , জাতীয়তা-বাংলাদেশী।                                ------------- তালাকদাত্রী। মোঃ আমিনুল ইসলাম (রিপন) , পিতা-মোঃ হারিছ মিয়া , মাতা-মোসাঃ সাহার বানু , সাং-বিদ্যানগর , পোঃ------ , থানা------ , জেলা------- , পেশা-ব্যবসা , ধর্ম-ইসলাম , বর্ণ-সুন্নী , জাতীয়তা-বাংলাদেশী।                           ---------------- তালাক গ্রহীতা। আমি তালাক দাত্রী অদ্য কুমিল্লা নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হইয়া হলফয়ান্তে ঘোষনা করিতেছি যে , ১।  ...

অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া বরাদ্দপত্রের চুক্তিপত্র।

“ বিসমিল্লাহির রাহমানির রাহীম” অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া বরাদ্দপত্রের চুক্তিপত্র। আলহাজ্ব মোঃ মাহাবুব আলম , পিতা মৃত-মোঃ রতন মিয়া , মাতা-আনোয়ারা বেগম , ঈশান ভবন , উজির দীঘির ------ , উপজেলা-আদর্শ সদর , জেলা-----। .................... অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া। আলহাজ্ব মোঃ আবদুস সালাম , পিতা-মরহুম আঃ হামিদ দক্ষিন চর্থা জামে মসজিদ সংলগ্ন মার্কেট এর পক্ষে সভাপতি। আলহাজ্ব মোঃ নূরউদ্দিন আহমদ , পিতা-মরহুম হাজী মোঃ সোনা মিয়া দক্ষিণ চর্থা জামে মসজিদ সংলগ্ন মার্কেট এর পক্ষে সাধারণ সম্পাদক। .................. দক্ষিণ চর্থা মসজিদের পক্ষে দাতাগণ। দক্ষিণ চর্থাস্থিত জামে মসজিদ সংলগ্ন মার্কেটের (যাহা সদর হাসপাতাল রোডে অবস্থিত) ৩য় তালার ৩নং দোকান ঘর যাহার দৈর্ঘ্য প্রস্থ ২৬০ বর্গফুটের দোকান ঘরে আপনাকে অস্থায়ী মাসিক দোকান ঘর ভাড়াটিয়া হিসাবে নি ম্ন লিখিত শর্তাবলী সাপেক্ষে বরাদ্দ দেয়া হইলো। .................. ইং হইতে প্রতি বর্গফুট ........... টাকা হারে প্রতি মাসে ভাড়া সাব্যস্থ ক্রমে আপনাকে দোকান ঘর ভাড়াটিয়ায় বরাদ্দ দেওয়া গেল। শর্তাবলী ১।    আপনি অস্থায়ী মাসিক দোকান ঘর...

অঙ্গীকারনামা বা নাদাবীপত্র কিভাবে লিখতে হয় তার একটি কপি

অঙ্গীকারনামা/নাদাবীপত্র   ১। হাবিব উল্লাহ , পিতা মৃত-ইউনুস মিয়া , মাতা-সফুরা খাতুন , ২। আনাস ইবনে মুসা , ৩। জাবের ইবনে মুসা , ৪। ফাহাদ ইবনে মুসা , উভয় পিতা মৃত-মুসা কলিম উল্লাহ , সর্ব সাং-গাজীমুড়া , পোঃ-গাজীমুড়া , থানা-লাকসাম , জেলা-কুমিল্লা। --------- অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল গ্রহীতাগন। মোঃ শরীফুল ইসলাম , পিতা মৃত-খলিলুর রহমান , আইডি নং- 0000000000000, সাং-মাতাইনকোট , পোঃ-আলীশহর , থানা-লালমাই , জেলা-কুমিল্লা। ----------- অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল দাতা। আমি দলিল দাতা মহান সৃষ্টি কর্তার নামে শপথ পূর্বক ঘোষনা করিতেছি যে , আমার মাতা আনোয়ারা বেগম তাহার পৈত্রিক সূত্রে লাকসাম থানাধীন গাজী মুড়া মৌজাস্থিত ৬৩১ , ৬৩২ , ৫০৮ , ২১৪ নং খতিয়ান ভুক্ত ভূমি হইতে ৮   গন্ডা বা ৫১ শতক ভূমিতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া আমাকে সহ ২ পুত্র ২ কন্যা চলমান পাতা-০২ পাতা-০২ ওয়ারিশ রাখিয়া মৃত্যু বরন করিয়াছে। মুসলিম ফরায়েজ মোতাবেক আমি মাতৃ ত্যাজ্য উক্ত ভুমিতে ১৭ শতকে মালিক হই। অত্র অঙ্গীকারনামা/নাদাবীপত্র গ্রহীতাগন আমার ছোট মামা এবং মামাত ভাই বোন হয়। তাহারা বিভিন্ন সময়ে আমাকে ...

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা লেখার নিয়ম।

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা মোঃ সোহেল , পিতা - হাজী সুজাত আলী মাষ্টার , গ্রাম - ভারেল্লা , পোঃ - ভারেল্লা , উপজেলা - বুড়িচং , জেলা - কুমিল্লা , পেশা - ব্যবসা , ধর্ম - ইসলাম , বর্ন - ছুন্নী , জাতীয়তা - বাংলাদেশী। --------------- দোকান মালিক ( ১ম পক্ষ ) মোঃ সোলেমান , পিতা মৃত - মিন্নত আলী , সাং - ভারেল্লা , পোঃ - ভারেল্লা , উপজেলা - বুড়িচং , জেলা - কুমিল্লা , পেশা - ব্যবসা , ধর্ম - ইসলাম , বর্ন - ছুন্নী , জাতীয়তা - বাংলাদেশী। --------------- দোকান ভাড়াটিয়া ( ২য় পক্ষ ) পরম করুনাময় আল্লাহর নামে এই দোকান ভাড়াচুক্তিনামা লিখা আরম্ভ করিতেছি যে , ২য় পক্ষের আমি ১ম পক্ষের নিজ অবস্থিত দোকান ঘরটি প্রয়োজন হওয়ায় ১ , ৫০ , ০০০ /= ( এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা এককালীন বন্ধক বাবত নিতে রাজী হইয়া অদ্য তাং - ২৫ / ০১ / ২০২২ইং নিম্নে বর্ণিত স্বাক্ষীগনের সম্মুখে আমি ১ম পক্ষ দোকান মালিক ২য় পক্ষ দোকান ভাড়াটিয়ার নিকট হইতে বুঝিয়া পাইয়া অদ্য হইতে ২৫ / ০১ / ২০২২ইং হইতে চলমান পাতা - ০২ পাতা - ০২ ২৪ / ০১ / ২৬ইং পর্যন্ত ২য় প...

বায়নাপত্র দলিল লেখার নিয়ম ও নমুনা কপি ২

  জেলা-------উপজেলা লালমাই বায়নাপত্র দলিল মোট মূল্য মং-৩০ , ০০ , ০০০/= (ত্রিশ লক্ষ) টাকা বায়না বাবত মং-১০ , ০০ , ০০০/= (দশ লক্ষ) টাকা অমর কৃষ্ণ বৈষ্ণব , পিতা-নিতানন্দ বিষ্ণব , সাং+পোঃ-ভোরা জগতপুর , থানা-------- , হালে --------- , জেলা------- , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-সনাতন , পেশা-ব্যবসা। ------------------ বায়না পত্র গ্রহীতা। নাজমা আক্তার , পিতা মৃত-আফসার আলী , সাং+পোঃ-ভোরা জগতপুর , থানা-------- , হালে -------- , জেলা------- , জাতীয়তা-বাংলাদেশী ,   ধর্ম-ইসলাম , পেশা-গৃহিনী। .................. বায়না পত্র দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া রায়তী স্বত্তে ¡ র ভুমি বিক্রির বায়না পত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা উপজেলা সাবেক লাকসাম হালে লালমাই থানার ভোরা জগতপুর মৌজার সাবেক ৫২নং খতিয়ানের ১৫০ দাগে হাল ২২৯ দাগের মধ্যে নি ¤œ তপছিল বর্নিত ৩.৬৯ একর ভুমিতে আমি বায়নাপত্র দলিল দাতা আমার পিতার ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকার বিদ্যমান আছি। চলমান পাতা-০২ পাতা-০২ এইক্ষনে আমি বায়নাপত্র দলিল দাতার নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় নি ¤œ তপছি...

খাস জমি দলিল সংক্রান্ত নিয়ম ও দলিল এর নমুনা কপি

 মোকাম কুমিল্লার বিজ্ঞ নোটারী পাবলিক এর কার্যালয় অঙ্গীকার নামা (খাস দলিল সংক্রান্ত) আবদুল হান্নান, পিতা-আবদুর রাজ্জাক, মাতা-মাজেদা খাতুন, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৩২ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা, জাতীয়তা-বাংলাদেশী। ------------------অঙ্গীকারনামা দলিল  গ্রহীতা। আবদুল রাজ্জাক, পিতা মৃত-আলী আকবর, মাতা মৃত-ফয়জনের নেছা, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৮৩ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-কৃষি, জাতীয়তা-বাংলাদেশী। ..................অঙ্গীকারনামা দলিল দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া অঙ্গীকার নামা দলিলপত্র সংক্রান্তের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা উপজেলা বুড়িচং সাবেক ২০৫ হালে ৩১৫ দাগে ৮ শতক, মৌজা ছোট হরিপুর মধ্যে নিম্ন তপছিল বর্নিত ভুমিতে আমি অঙ্গীকারনামা দলিল দাতা মোঃ শাহজাহান, পিতা মৃত-আঃ লতিফ, সাং-ধর্মনাগর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লার নিকট হইতে দখল সূত্রে মালিক দখলকার হইয়া প্রায় অনেক বৎসর যাবৎ আমার পরিবার পরিজনকে নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বর্তমানে আমি অ...