মোকাম কুমিল্লার বিজ্ঞ নোটারী পাবলিক এর কার্যালয়
অঙ্গীকার নামা
(খাস দলিল সংক্রান্ত)
আবদুল হান্নান, পিতা-আবদুর রাজ্জাক, মাতা-মাজেদা খাতুন, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৩২ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা, জাতীয়তা-বাংলাদেশী।
------------------অঙ্গীকারনামা দলিল গ্রহীতা।
আবদুল রাজ্জাক, পিতা মৃত-আলী আকবর, মাতা মৃত-ফয়জনের নেছা, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৮৩ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-কৃষি, জাতীয়তা-বাংলাদেশী।
..................অঙ্গীকারনামা দলিল দাতা।
পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া অঙ্গীকার নামা দলিলপত্র সংক্রান্তের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা উপজেলা বুড়িচং সাবেক ২০৫ হালে ৩১৫ দাগে ৮ শতক, মৌজা ছোট হরিপুর মধ্যে নিম্ন তপছিল বর্নিত ভুমিতে আমি অঙ্গীকারনামা দলিল দাতা মোঃ শাহজাহান, পিতা মৃত-আঃ লতিফ, সাং-ধর্মনাগর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লার নিকট হইতে দখল সূত্রে মালিক দখলকার হইয়া প্রায় অনেক বৎসর যাবৎ আমার পরিবার পরিজনকে নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বর্তমানে আমি অঙ্গীকার দাতা আমার চিকিৎসার জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় নিম্ন তপছিল বর্নিত ভুমি বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি আমার ঔরষজাত পুত্র সন্তান অঙ্গীকারনামা দলিল গ্রহীতা এই মর্মে তাহা খরিদ করিতে ইচ্ছুক হওয়ায় উহার উচিৎ বাজার মূল্য মং-৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা সাব্যেস্থ ক্রমে মূল্য মূদ্রান্দরে মং-৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা আপনি অঙ্গীকার নামা (দলিল) গ্রহীতার নিকট হইতে স্বাক্ষীগনের মোকাবিলায় নগদ বুঝিয়া পাইয়া অত্র অঙ্গীকার নামা সম্পাদন করিয়া দিয়া স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে, অদ্য অত্র ৮ শতক সম্পত্তির মালিক যেহেতু আমি আবদুল রাজ্জাক আমার অন্য কোন ওয়ারিশগন উক্ত ০৮ শতক সম্পত্তি দাবী করিতে পারিবে না। করিলে আইনগত ভাবে ইহা বাতিল হইবে। ইহাতে আমি অঙ্গীকারনামা দলিল দাতার কোন উজর আপত্তি নাই ও রহিলেক না। ভবিষ্যতে যদি আমি অঙ্গীকার দাতা কিংবা আমার অন্য কোন ওয়ারিশগন উক্ত সম্পত্তি নিয়া কোন প্রকার তালবাহানা করি বা করাই তাহইলে আমি অঙ্গীকার দাতা এবং আমার ওয়ারিশগনের বিরুদ্ধে ২য় পক্ষ অঙ্গীকার নামা গ্রহীতা আইনের মাধ্যমে দেওয়ানী কিংবা ফৌজদারী মোকদ্দমা করিয়া নি¤œ তপছিলোক্ত ভুমি ভোগ দখল করিতে পারিবে।
“সম্পত্তির তপছিল”
জেলা------, থানা-------, মৌজা-ছোট হরিপুর,
সাবেক ২০৫ হালে ৩১৫ দাগে বাড়ী ০৮ শতক খাস ভুমি মাত্র।
চৌহুদ্দিঃ-
যাহার উত্তরে-নুরুল ইসলাম, দক্ষিনে-শাহাজান নাভালক, পূর্বে-শাহলম, পশ্চিমে-সরকারি রাস্তা অত্র চৌহুদ্দির মধ্যে ০৮ শতক খাস সম্পত্তি।
স্বাক্ষীগনের স্বাক্ষরঃ-
১।
২। অঙ্গীকারনামা দলিল দাতার স্বাক্ষর
৩।
৪।
সনাক্তকারী আইনজীবীর স্বাক্ষর
Comments
Post a Comment