মোকাম…………….বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, ………..।
“বিবাহের ঘোষনা পত্র”
আমরা ১। মোঃ মনির হোসেন, পিতা-মোঃ সহিদ মিয়া, মাতা-মোসাঃ মাফুজা বেগম, সাং+পোঃ+থানা-…………, জেলা-……….., জন্ম তারিখ ২৫/১১/১৯৯৯ইং, পেশা-গৃহিনী, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী।
এবং
২। লিয়া মনি, পিতা-এরশাদ মিয়া, মাতা-ছালমা বেগম, সাং-নাইঘর, পোঃ-----, থানা-------, জেলা-------, জন্ম তারিখ-১০/১২/২০০২ইং, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, বর্ন-সুন্নী, জাতীয়তা-বাংলাদেশী।
এই মর্মে শপথ গ্রহন পূর্বক দৃঢ়তার সাথে ঘোঘনা করিতেছি ,
১। আমরা উভয়ে জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক ও স্থায়ী বাসিন্দা বটে। আমরা হলফকারী দ্বয় উভয়ে প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্কা বটে, বর্তমান ভবিষ্যৎ ভাল-মন্দ উচিৎ ইত্যাদি সম্পর্কে চিন্তা ভাবনা করার প্রাপ্ত জ্ঞান সম্পন্ন যুবক যুবতী বটে।
২। আমরা হলফকারীদ্বয় দীর্ঘদিন যাবৎ একে অপরের সহিত পরিচিত এবং আমরা একে একত্রে উঠা বসা চলাফেরা করিয়া আসিতেছি। ইতি মধ্যে আমরা একে অপরের আচার ব্যবহার চাল- চলনে মুগ্ধ হইয়া পরি, আমরা একে অপরকে ছাড়া এক মুহুর্তের কথাও ভাবতে পারিনা। তাই আমরা আমাদের ভবিষ্যৎ সুখি দাম্পত্য জীবনের লক্ষ্যে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মনস্থ করিয়াছি এবং সম্প্রতি ইমাম সাহেবের মাধ্যমে ইসলাম শরাশরিয়ত মোতাবেক ইজাব ও কবুলের মাধ্যমে কালেমা পাঠ করিয়া উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া একে অপরকে স্বামী-স্ত্রী রূপে বরন করিয়া নিলাম।
চলমান পাতা-০২
পাতা-০২
৩। অদ্য হইতে আমরা সর্বত্র সর্বস্থানে, সর্বাবস্থায় স্বামী- স্ত্রী রূপে পরিচিত ও গন্য হইবো। এবং সে রূপে ঘর সংসার ও জীবন যাপন করিব। আমাদের অত্র বিবাহে আমাদের অভিভাবক মহল বা আত্মীয় স্বজন কেহ কোন প্রকার ওজর আপত্তি বা দাবী দাওয়া করিতে পারিবে না। কেহ কোন প্রকার ওজর আপত্তি বা দাবী দাওয়া করিলে ও তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে। আমরা হফলকারী দ্বয় সম্পূর্ণ নিজ নিজ ইচ্ছায় কাহারো কোন প্ররোচনায় বা চাপ প্রয়োগ ব্যতিরেকে অত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম।
৪। আমাদের অত্র বিবাহে মোহরানা বাবদ ৫০,০০০/= (পঞ্চাশ হাজার টাকা ধার্য্য করা হইল।
৫। আমরা হফলকারী দ্বয় সম্পূর্ণ নিজ নিজ ইচ্ছায় কাহারো কোন প্ররোচনায় বা চাপ প্রয়োগ ব্যতিরেকে অত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। কুমিল্লার সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ডের কাজী আঃ রহিম এর অফিস রেজিষ্ট্রি হইয়াছে। যাহার বহি নং-৩০, পৃষ্ঠা নং-১৮, তাং-০১/০৮/২০২১ইং।
উপরোক্ত বর্ণনা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও নির্ভূল জানিয়া অদ্য রোজ অত্র হলফনামায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম।
১।
২।
হলফকারীগনের স্বাক্ষর
………………………….
সনাক্তকারীরআইনজীবীর স্বাক্ষর
Comments
Post a Comment