অঙ্গীকারনামা/নাদাবীপত্র
১। হাবিব উল্লাহ, পিতা মৃত-ইউনুস মিয়া, মাতা-সফুরা খাতুন, ২। আনাস ইবনে মুসা, ৩। জাবের ইবনে মুসা, ৪। ফাহাদ ইবনে মুসা, উভয় পিতা মৃত-মুসা কলিম উল্লাহ, সর্ব সাং-গাজীমুড়া, পোঃ-গাজীমুড়া, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা।
---------অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল গ্রহীতাগন।
মোঃ শরীফুল ইসলাম, পিতা মৃত-খলিলুর রহমান, আইডি নং-0000000000000, সাং-মাতাইনকোট, পোঃ-আলীশহর, থানা-লালমাই, জেলা-কুমিল্লা।
-----------অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল দাতা।
আমি দলিল দাতা মহান সৃষ্টি কর্তার নামে শপথ পূর্বক ঘোষনা করিতেছি যে, আমার মাতা আনোয়ারা বেগম তাহার পৈত্রিক সূত্রে লাকসাম থানাধীন গাজী মুড়া মৌজাস্থিত ৬৩১, ৬৩২, ৫০৮, ২১৪ নং খতিয়ান ভুক্ত ভূমি হইতে ৮ গন্ডা বা ৫১ শতক ভূমিতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া আমাকে সহ ২ পুত্র ২ কন্যা
চলমান পাতা-০২
পাতা-০২
ওয়ারিশ রাখিয়া মৃত্যু বরন করিয়াছে। মুসলিম ফরায়েজ মোতাবেক আমি মাতৃ ত্যাজ্য উক্ত ভুমিতে ১৭ শতকে মালিক হই। অত্র অঙ্গীকারনামা/নাদাবীপত্র গ্রহীতাগন আমার ছোট মামা এবং মামাত ভাই বোন হয়। তাহারা বিভিন্ন সময়ে আমাকে আদর আপ্যায়ন সহ সাহায্য সহযোগিতা করায় আমি আমার প্রাপ্ত অংশের ভূমি আপনারা অঙ্গীকারনামা/নাদাবী পত্র গ্রহীতাগনকে আমার মাতার মৃত্যু পর পর মৌখিক ভাবে দান করিয়া দিয়াছি। তাই আমি অঙ্গীকার করিতেছি যে, আমার প্রাপ্ত অংশের যে ভূমি আপনাদিগকে দান করিয়া দিয়াছি ঐ ভূমি আমি কখনো দাবী করিবো না। উক্ত ভূমি আপনারা দলিল গ্রহীতাগন নিজেদের মধ্যে ভাগ বন্টন করিয়া আইন সম্মত ভাবে জমা খারিজ সহ ভোগ তশ্রæপ হেবা, দান, বিক্রি ইত্যাদি যাবতীয় কার্য্য সম্পন্ন করিতে পারবেন। তাহাতে আমি দলিল দাতার কোন প্রকার ওজর আপত্তি দাবী দাওয়া নাই ও রহিলো না।
চলমান পাতা-০৩
পাতা-০৩
ভবিষ্যতে বাংলাদেশ সরকারের আইন এবং বিধান মতে আমার প্রাপ্ত ভূমি বাবত যদি আপনারা দলিল গ্রহীতাগন বরাবরে যে কোন দলিল রেজিষ্ট্রি করিয়া দেওয়ার প্রয়োজন হয়। তাহা আমি দলিল দাতা করিয়া দিতে বাধ্য থাকিব। এতদ্বার্থে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে স্বাক্ষীগনের উপস্থিতিতে অত্র অঙ্গীকার/নাদাবীপত্র দলিল সম্পাদন করিয়া দিলাম।
স্বাক্ষীগনের স্বাক্ষর ও ঠিকানাঃ-
দলিল সম্পাদনকারী দাতার স্বাক্ষর
১।
২।
৩।
Comments
Post a Comment