Skip to main content

অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া বরাদ্দপত্রের চুক্তিপত্র।

বিসমিল্লাহির রাহমানির রাহীম”

অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া বরাদ্দপত্রের চুক্তিপত্র।

আলহাজ্ব মোঃ মাহাবুব আলম, পিতা মৃত-মোঃ রতন মিয়া, মাতা-আনোয়ারা বেগম, ঈশান ভবন, উজির দীঘির ------, উপজেলা-আদর্শ সদর, জেলা-----।

....................অস্থায়ী মাসিক দোকানঘর ভাড়াটিয়া।

আলহাজ্ব মোঃ আবদুস সালাম, পিতা-মরহুম আঃ হামিদ দক্ষিন চর্থা জামে মসজিদ সংলগ্ন মার্কেট এর পক্ষে সভাপতি।

আলহাজ্ব মোঃ নূরউদ্দিন আহমদ, পিতা-মরহুম হাজী মোঃ সোনা মিয়া দক্ষিণ চর্থা জামে মসজিদ সংলগ্ন মার্কেট এর পক্ষে সাধারণ সম্পাদক।

.................. দক্ষিণ চর্থা মসজিদের পক্ষে দাতাগণ।

দক্ষিণ চর্থাস্থিত জামে মসজিদ সংলগ্ন মার্কেটের (যাহা সদর হাসপাতাল রোডে অবস্থিত) ৩য় তালার ৩নং দোকান ঘর যাহার দৈর্ঘ্য প্রস্থ ২৬০ বর্গফুটের দোকান ঘরে আপনাকে অস্থায়ী মাসিক দোকান ঘর ভাড়াটিয়া হিসাবে নিম্ন লিখিত শর্তাবলী সাপেক্ষে বরাদ্দ দেয়া হইলো। .................. ইং হইতে প্রতি বর্গফুট ........... টাকা হারে প্রতি মাসে ভাড়া সাব্যস্থ ক্রমে আপনাকে দোকান ঘর ভাড়াটিয়ায় বরাদ্দ দেওয়া গেল।

শর্তাবলী

১।   আপনি অস্থায়ী মাসিক দোকান ঘর ভাড়াটিয়া প্রত্যেক মাসের ভাড়া পরবর্তী মাসের ০৭ (সাত) তারিখের মধ্যে মসজিদ কমিটির নিয়োগকৃত ব্যাক্তি হইতে ভাড়ার রশিদের মাধ্যমে ভাড়া পরিশোধ করিয়া দিবেন। বিনা রশিদে ভাড়া পরিশোধ করিবেন না।

২।   মাসিক ভাড়া পর পর ০৩ (তিন) মাস পরিশোধ করিতে ব্যর্থ হইলে আপনাকে লিখিত চিঠির মাধ্যমে সতর্ক করা হইবে এবং ০৩ (তিন) মাস পর এক বৎসর পর্যন্ত মাসিক ভাড়া পরিশোধ করিতে ব্যর্থ

হইলে মসজিদ কমিটি আপনাকে উচ্ছেদ করিতে পারিবেন।

চলমান পাতা-০২

পাতা-০২

৩।  আপনি অস্থায় মাসিক ভাড়াটিয়া ভাড়াকৃত ঘরে প্রচলিত আইন বহির্ভূত ও মসজিদের পবিত্রতা সহ নামাজের অসুবিধা হইতে পারে এমন ব্যবসা করিতে পারিবেন না।

৪।   আপনি অস্থায়ী মাসিক ভাড়াটিয়া আপনার ভাড়াকৃত ঘরের সম্মুখের রাস্তায় চলাচলের ব্যাঘাত করতে পারে বা সৌন্দর্য্য নষ্ট হইতে পারে বা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হইতে পারে এবং সব কর্মকান্ড হইতে অবশ্যই বিরত থাকিবেন। তা ছাড়া বিল্ডিং এর কাঠামোগত কোন পরিবর্তন পরিবর্ধন করিতে পারিবেন না।

৫।  দক্ষিন চর্থা জামে মসজিদের নিজস্ব ব্যবসায়িক দোকান ঘর মসজিদ কমিটির স্বীকৃতি ছাড়া ভাড়াকৃত ঘরের দখল অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না। দোকান ঘরে কোনরূপ ক্ষতিজন কাজও করিতে পারিবেন না।

৬।  ভাড়াকৃত ঘরের ভূমি উন্নয়ন কর, পৌরসভার হোল্ডিং কর মসজিদ কমিটি পরিশোধ করিবে এবং ট্রেড লাইসেন্স সহ যাবতীয় ব্যবসায়িক ভ্যাট সহ করাদি আপনি অস্থায়ী মাসিক ভাড়াটিয়া পরিশোধ করিবেন।

৭।   ভাড়াকৃত দোকান ঘরের মেরামতের কাজ আপনি ভাড়াটিয়া সম্পাদন করিবেন।

৮।  আপনার ভাড়াকৃত ঘরের নিজ খরচে বৈদ্যুতিক মিটার স্থাপন সহ ওয়ারিং এর কাজসহ যাবতীয় কাজের খরচ আপনি বহন করিবেন। বৈদ্যুতিক বিল যথা সময়ে পরিশোধ করিবেন এতে মাসিক ভাড়ার সাথে কোন সম্পৃক্ত থাকিবে না।

৯।  আপনি অস্থায়ী মাসিক দোকান ঘর ভাড়াটিয়া ব্যবসা ত্যাগ করিয়া ভাড়াকৃত ঘর ছাড়িয়া দিতে ইচ্ছা পোষণ করেন, তা হইলে মসজিদ কমিটির নিকট লিখিত ভাবে জানাইতে হইবে। তৎপর মসজিদ কমিটি যদি উক্ত সময়ে বাজার দর অনুযায়ী ভাড়াকৃত ঘর রাখিতে না পারেন তা হইলে মসজিদ কমিটির সম্মতি নিয়ে আপনি অন্যত্র ভাড়াকৃত ঘর হস্তান্তর করিতে পারিবেন। বর্তমানে আপনি মসজিদ সংলগ্ন মার্কেট নির্মাণ ও উন্নয়নে অগ্রিম জমাকৃত ২,২০,০০০/= (দুই লক্ষ বিশ হাজার) টাকা দিয়াছেন। যখন দোকান আপনি অন্যত্র অস্থায়ী ভাড়াটিয়া হিসাবে হস্তান্তর করিবেন তখন আপনার জমাকৃত টাকার বাদ দিয়ে বর্ধিত টাকার ২০% টাকা মসজিদ কমিটির নিকট জমা দিবেন। তৎসময়ে নতুন যে অস্থায়ী মাসিক ভাড়াটিয়া ব্যবসার জন্য আপনার নিকট ঘর ভাড়া নিবে তখন মসজিদ কমিটির নিকট হইতে নতুন করিয়া চুক্তিনামার কাগজ সম্পাদন করিতে হইবে এতে অন্যথা হইবে না।

চলমান পাতা-০৩

পাতা-০৩

 

১০।  অত্র অস্থায়ী মাসিক ভাড়াটিয়ার চুক্তিনামার জন্য আপনি ৩০০/= (তিন শত) টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প মসজিদ কমিটির নিকট জমা দিবেন। মসজিদ কমিটি ও আপনি অস্থায়ী ভাড়াটিয়া উভয়ের দস্তখতের পর মসজিদ কমিটি ফটোকপি গ্রহণ করিবে মূল কপি আপনি অস্থায়ী ভাড়াটিয়া পাবেন।

১১।  পারিপার্শ্বিক অবস্থা এবং দ্রব্য মূল্যের উপর ভিত্তি করে প্রতি ৫ (পাঁচ) বৎসর পর পর আলাপ আলোচনা সাপেক্ষে ২০% থেকে ২৫% ভাড়া বৃদ্ধি হইতে পারিবে। এতে মসজিদ কমিটি ও অস্থায়ী মাসিক ভাড়াটিয়ার কারো কোন ওজর আপত্তি থাকবে না।

“তফসিল”

মৌজা নং-২৯৪, দক্ষিন চর্থা আর.এস দাগ নং-২৬৯, আর.এস খতিয়ান নং-২৩৫, বি.এস দাগ নং-১০০, হোল্ডিং নং-৮৯৬/১ম, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।

উপরে বর্ণিত শর্তাবলীতে আমরা দক্ষিণ চর্থা জামে মসজিদ কমিটি ও অস্থায়ী দোকান ঘর ভাড়াটিয়াগণ পড়িয়া, শুনিয়া, জ্ঞাত হইয়া অত্র ভাড়াটিয়া চুক্তিপত্রে দস্তখত করিলাম।

 

নাম ও স্বাক্ষরঃ                অস্থায়ী মাসিক দোকান ঘর ভাড়াটিয়া।

নাম ও স্বাক্ষরঃ                দক্ষিন চর্থা জামে মসজিদের পক্ষে দাতাগণ।

মসজিদ কমিটির পক্ষে সভাপতির নাম ও স্বাক্ষরঃ-

মসজিদ কমিটির পক্ষে সাধারণ সম্পাদক নাম ও স্বাক্ষর t -

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ-

1|

2|

3|

 


Comments

Popular posts from this blog

বায়নাপত্র দলিল লেখার নিয়ম ও নমুনা কপি

জেলা-----উপজেলা-আদর্শ সদর বায়নাপত্র দলিল মোট মূল্য মং-২ , ৬০ , ০০০/= (দুই লক্ষ ষাট হাজার) টাকা বায়না বাবত মং-১ , ৫০ , ০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মোসাঃ পারুল আক্তার , স্বামী-রিপন মিয়া , সাং------(মীর্জার পাড়) , পোঃ------ , থানা-আদর্শ সদর , জেলা------ , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-ইসলাম , পেশা-গৃহিনী। ------------------ বায়না পত্র গ্রহীতা। মোঃ মতিউর রহমান , পিতা-জিয়াউর রহমান , সাং -------(মীর্জার পাড়) , পোঃ------- , থানা-আদর্শ সদর , জেলা----- , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-ইসলাম , পেশা-প্রবাসী।   .................. বায়না পত্র দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া রায়তী স্বত্তে ¡ র ভুমি বিক্রির বায়না পত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা , উপজেলা আদর্শ সদর , সাবরেজিষ্ট্রি সদর সাবেক ২৮৫ নং হালে ৯৫ নং মৌজা শাসনগাছার মধ্যে নি ¤œ তপছিল বর্নিত ভুমিতে আমি বায়নাপত্র দলিল দাতা আমার পিতার ওয়ারিশ সূত্রে মালিক দখলকার বিদ্যমান আছি ও বটে। এইক্ষনে আমি বায়নাপত্র দলিল দাতার নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় নি ¤œ তপছিল বর্নিত ভুমি বিক্রয় কর...

স্ত্রী কর্তৃক তালাক নামা দেওয়ার নিয়ম

মোকাম -------বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় , -----। ( স্ত্রী কর্তৃক তালাক নামা)   আমি মোসাঃ হাফেজা খাতুন (সীমা) , পিতা-মোঃ মোখলেছুর রহমান (আবুল কাসেম) , মাতা-মোসাঃ হাছিনা বেগম , সাং------ , পোঃ------ , থানা----- , জেলা----- , পেশা-গৃহিনী , ধর্ম-ইসলাম , বর্ণ-সুন্নী , জাতীয়তা-বাংলাদেশী।                                ------------- তালাকদাত্রী। মোঃ আমিনুল ইসলাম (রিপন) , পিতা-মোঃ হারিছ মিয়া , মাতা-মোসাঃ সাহার বানু , সাং-বিদ্যানগর , পোঃ------ , থানা------ , জেলা------- , পেশা-ব্যবসা , ধর্ম-ইসলাম , বর্ণ-সুন্নী , জাতীয়তা-বাংলাদেশী।                           ---------------- তালাক গ্রহীতা। আমি তালাক দাত্রী অদ্য কুমিল্লা নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হইয়া হলফয়ান্তে ঘোষনা করিতেছি যে , ১।  ...

অঙ্গীকারনামা বা নাদাবীপত্র কিভাবে লিখতে হয় তার একটি কপি

অঙ্গীকারনামা/নাদাবীপত্র   ১। হাবিব উল্লাহ , পিতা মৃত-ইউনুস মিয়া , মাতা-সফুরা খাতুন , ২। আনাস ইবনে মুসা , ৩। জাবের ইবনে মুসা , ৪। ফাহাদ ইবনে মুসা , উভয় পিতা মৃত-মুসা কলিম উল্লাহ , সর্ব সাং-গাজীমুড়া , পোঃ-গাজীমুড়া , থানা-লাকসাম , জেলা-কুমিল্লা। --------- অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল গ্রহীতাগন। মোঃ শরীফুল ইসলাম , পিতা মৃত-খলিলুর রহমান , আইডি নং- 0000000000000, সাং-মাতাইনকোট , পোঃ-আলীশহর , থানা-লালমাই , জেলা-কুমিল্লা। ----------- অঙ্গীকারনামা/নাদাবীপত্র দলিল দাতা। আমি দলিল দাতা মহান সৃষ্টি কর্তার নামে শপথ পূর্বক ঘোষনা করিতেছি যে , আমার মাতা আনোয়ারা বেগম তাহার পৈত্রিক সূত্রে লাকসাম থানাধীন গাজী মুড়া মৌজাস্থিত ৬৩১ , ৬৩২ , ৫০৮ , ২১৪ নং খতিয়ান ভুক্ত ভূমি হইতে ৮   গন্ডা বা ৫১ শতক ভূমিতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া আমাকে সহ ২ পুত্র ২ কন্যা চলমান পাতা-০২ পাতা-০২ ওয়ারিশ রাখিয়া মৃত্যু বরন করিয়াছে। মুসলিম ফরায়েজ মোতাবেক আমি মাতৃ ত্যাজ্য উক্ত ভুমিতে ১৭ শতকে মালিক হই। অত্র অঙ্গীকারনামা/নাদাবীপত্র গ্রহীতাগন আমার ছোট মামা এবং মামাত ভাই বোন হয়। তাহারা বিভিন্ন সময়ে আমাকে ...

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা লেখার নিয়ম।

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা মোঃ সোহেল , পিতা - হাজী সুজাত আলী মাষ্টার , গ্রাম - ভারেল্লা , পোঃ - ভারেল্লা , উপজেলা - বুড়িচং , জেলা - কুমিল্লা , পেশা - ব্যবসা , ধর্ম - ইসলাম , বর্ন - ছুন্নী , জাতীয়তা - বাংলাদেশী। --------------- দোকান মালিক ( ১ম পক্ষ ) মোঃ সোলেমান , পিতা মৃত - মিন্নত আলী , সাং - ভারেল্লা , পোঃ - ভারেল্লা , উপজেলা - বুড়িচং , জেলা - কুমিল্লা , পেশা - ব্যবসা , ধর্ম - ইসলাম , বর্ন - ছুন্নী , জাতীয়তা - বাংলাদেশী। --------------- দোকান ভাড়াটিয়া ( ২য় পক্ষ ) পরম করুনাময় আল্লাহর নামে এই দোকান ভাড়াচুক্তিনামা লিখা আরম্ভ করিতেছি যে , ২য় পক্ষের আমি ১ম পক্ষের নিজ অবস্থিত দোকান ঘরটি প্রয়োজন হওয়ায় ১ , ৫০ , ০০০ /= ( এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা এককালীন বন্ধক বাবত নিতে রাজী হইয়া অদ্য তাং - ২৫ / ০১ / ২০২২ইং নিম্নে বর্ণিত স্বাক্ষীগনের সম্মুখে আমি ১ম পক্ষ দোকান মালিক ২য় পক্ষ দোকান ভাড়াটিয়ার নিকট হইতে বুঝিয়া পাইয়া অদ্য হইতে ২৫ / ০১ / ২০২২ইং হইতে চলমান পাতা - ০২ পাতা - ০২ ২৪ / ০১ / ২৬ইং পর্যন্ত ২য় প...

বায়নাপত্র দলিল লেখার নিয়ম ও নমুনা কপি ২

  জেলা-------উপজেলা লালমাই বায়নাপত্র দলিল মোট মূল্য মং-৩০ , ০০ , ০০০/= (ত্রিশ লক্ষ) টাকা বায়না বাবত মং-১০ , ০০ , ০০০/= (দশ লক্ষ) টাকা অমর কৃষ্ণ বৈষ্ণব , পিতা-নিতানন্দ বিষ্ণব , সাং+পোঃ-ভোরা জগতপুর , থানা-------- , হালে --------- , জেলা------- , জাতীয়তা-বাংলাদেশী , ধর্ম-সনাতন , পেশা-ব্যবসা। ------------------ বায়না পত্র গ্রহীতা। নাজমা আক্তার , পিতা মৃত-আফসার আলী , সাং+পোঃ-ভোরা জগতপুর , থানা-------- , হালে -------- , জেলা------- , জাতীয়তা-বাংলাদেশী ,   ধর্ম-ইসলাম , পেশা-গৃহিনী। .................. বায়না পত্র দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া রায়তী স্বত্তে ¡ র ভুমি বিক্রির বায়না পত্র দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা উপজেলা সাবেক লাকসাম হালে লালমাই থানার ভোরা জগতপুর মৌজার সাবেক ৫২নং খতিয়ানের ১৫০ দাগে হাল ২২৯ দাগের মধ্যে নি ¤œ তপছিল বর্নিত ৩.৬৯ একর ভুমিতে আমি বায়নাপত্র দলিল দাতা আমার পিতার ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকার বিদ্যমান আছি। চলমান পাতা-০২ পাতা-০২ এইক্ষনে আমি বায়নাপত্র দলিল দাতার নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় নি ¤œ তপছি...

খাস জমি দলিল সংক্রান্ত নিয়ম ও দলিল এর নমুনা কপি

 মোকাম কুমিল্লার বিজ্ঞ নোটারী পাবলিক এর কার্যালয় অঙ্গীকার নামা (খাস দলিল সংক্রান্ত) আবদুল হান্নান, পিতা-আবদুর রাজ্জাক, মাতা-মাজেদা খাতুন, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৩২ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা, জাতীয়তা-বাংলাদেশী। ------------------অঙ্গীকারনামা দলিল  গ্রহীতা। আবদুল রাজ্জাক, পিতা মৃত-আলী আকবর, মাতা মৃত-ফয়জনের নেছা, সাং-পাল্টিরাজাপুর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বয়স-৮৩ বৎসর, ধর্ম-ইসলাম, পেশা-কৃষি, জাতীয়তা-বাংলাদেশী। ..................অঙ্গীকারনামা দলিল দাতা। পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্বরন করিয়া অঙ্গীকার নামা দলিলপত্র সংক্রান্তের আইনানুগ বয়ান আরম্ভ করিলাম। জেলা-কুমিল্লা উপজেলা বুড়িচং সাবেক ২০৫ হালে ৩১৫ দাগে ৮ শতক, মৌজা ছোট হরিপুর মধ্যে নিম্ন তপছিল বর্নিত ভুমিতে আমি অঙ্গীকারনামা দলিল দাতা মোঃ শাহজাহান, পিতা মৃত-আঃ লতিফ, সাং-ধর্মনাগর, পোঃ-ছয়গ্রাম বাজার, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লার নিকট হইতে দখল সূত্রে মালিক দখলকার হইয়া প্রায় অনেক বৎসর যাবৎ আমার পরিবার পরিজনকে নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বর্তমানে আমি অ...