Skip to main content

স্ত্রী কর্তৃক তালাক নামা দেওয়ার নিয়ম

মোকাম -------বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, -----।

(স্ত্রী কর্তৃক তালাক নামা)

 

আমি মোসাঃ হাফেজা খাতুন (সীমা), পিতা-মোঃ মোখলেছুর রহমান (আবুল কাসেম), মাতা-মোসাঃ হাছিনা বেগম, সাং------, পোঃ------, থানা-----, জেলা-----, পেশা-গৃহিনী, ধর্ম-ইসলাম, বর্ণ-সুন্নী, জাতীয়তা-বাংলাদেশী।

                               -------------তালাকদাত্রী।

মোঃ আমিনুল ইসলাম (রিপন), পিতা-মোঃ হারিছ মিয়া, মাতা-মোসাঃ সাহার বানু, সাং-বিদ্যানগর, পোঃ------, থানা------, জেলা-------, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, বর্ণ-সুন্নী, জাতীয়তা-বাংলাদেশী।

                          ----------------তালাক গ্রহীতা।

আমি তালাক দাত্রী অদ্য কুমিল্লা নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হইয়া হলফয়ান্তে ঘোষনা করিতেছি যে,

১।   আপনি তালাক নামা গ্রহীতা মোঃ আমিনুল ইসলাম (রিপন) এর সহিত ইসলামী শরা-শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। যেহেতু আপনি তালাক গ্রহীতা বিবাহের পর হইতে আপনি আমাকে কারনে অকারনে শারিরীক মানসিক নির্যাতন করেন ও ভরন পোষন দিচ্ছেন না। আপনি প্রতিনিয়ত আমাকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছেন এবং আমার সহিত বিভিন্ন প্রকার খারপ আচারন করেন। আপনি আপনার খারাপ চরিত্রের কথা গোপন রাখিয়া প্রতারনার আশ্রয় নিয়া আমার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনার এহেন কার্য্যকলাপের সূত্র ধরিয়া আমাদের মাঝে প্রায়ই ঝগড়া হয় এবং আপনার সাথে আমার মনের মিল না হওয়ায় আমি উক্ত সিদ্ধান্ত নিয়াছি। উল্লেখ্য যে, আপনি দীর্ঘদিন যাবৎ আমার কোন খোজ খবর নিচ্ছেন না।

২।   এমতাবস্থায় আপনার সাথে আমার ভবিষ্যৎ জীবন সুখের হইবে না বুঝিতে পারিয়া অদ্য ০৬/০৯/২০২১ইং তারিখে এক তালাক, দুই তালাক, তিন তালাক উচ্চারন করিয়া তালাক নামা সম্পাদন করিলাম। অত্র তালাকনামা কুমিল্লা সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডের কাজী আঃ রহিম এর অফিসে  রেজিষ্ট্রি করিয়াছি। যাহার বহি নং-    , পৃষ্ঠা নং-    ,

অদ্য হইতে আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক চীর তরে ছিন্ন হইল এবং আপনি অত্র তালাক গ্রহীতার সাথে আর কোন সম্পর্ক রহিল না।

উপরোক্ত বিবরণ সত্য। উহার কোন অংশ মিথ্যা বলি নাই এবং গোপন করি নাই। আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিস্কে কাহারো প্ররোচনা ব্যতিরেকে নিজ নাম স্বাক্ষর করিয়া উক্ত হলফনামা সম্পাদন করিলাম। ইতি, তাং-০৬/০৯/২০২১ইং।

 

তালাকদাত্রীর স্বাক্ষর

  

সনাক্তকারী আইনজীবি স্বাক্ষর

Comments