Skip to main content

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা লেখার নিয়ম।

দোকান বন্ধক এর মেয়াদে চুক্তিনামা

মোঃ সোহেল, পিতা-হাজী সুজাত আলী মাষ্টার, গ্রাম-ভারেল্লা, পোঃ-ভারেল্লা, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, বর্ন-ছুন্নী, জাতীয়তা-বাংলাদেশী।

--------------- দোকান মালিক (১ম পক্ষ)

মোঃ সোলেমান, পিতা মৃত-মিন্নত আলী, সাং-ভারেল্লা, পোঃ-ভারেল্লা, উপজেলা-বুড়িচং, জেলা-কুমিল্লা, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, বর্ন-ছুন্নী, জাতীয়তা-বাংলাদেশী।

--------------- দোকান ভাড়াটিয়া (২য় পক্ষ)

পরম করুনাময় আল্লাহর নামে এই দোকান ভাড়াচুক্তিনামা লিখা আরম্ভ করিতেছি যে, ২য় পক্ষের আমি ১ম পক্ষের নিজ অবস্থিত দোকান ঘরটি প্রয়োজন হওয়ায় ,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এককালীন বন্ধক বাবত নিতে রাজী হইয়া অদ্য তাং-২৫/০১/২০২২ইং নিম্নে বর্ণিত স্বাক্ষীগনের সম্মুখে আমি ১ম পক্ষ দোকান মালিক ২য় পক্ষ দোকান ভাড়াটিয়ার নিকট হইতে বুঝিয়া পাইয়া অদ্য হইতে ২৫/০১/২০২২ইং হইতে

চলমান পাতা-০২

পাতা-০২

২৪/০১/২৬ইং পর্যন্ত ২য় পক্ষের নিকট দোকান ঘরটি দায়বদ্ধ থাকিবে এবং মেয়াদ শেষ হইলে আমি ১ম পক্ষ উক্ত টাকা ফেরৎ দিলে ২য় পক্ষ দোকান ঘর ছাড়িয়া দিতে বাধ্য থাকিবেন। উল্লেখ থাকে যে দোকান ঘরে ২য় পক্ষ কোন প্রকার অবৈধ ব্যবসা করিলে ভাড়াটিয়া দায়বদ্ধ থাকিবেন।

এতদ্বার্থে স্ব-জ্ঞানে স্ব-ইচ্ছায় কাহারো বিনা প্ররোচনায় সুস্থ মস্তিস্কে আমি ২য় পক্ষের নিকট হইতে নগদ ,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বুঝিয়া পাইয়া দোকান ( রোম) ঘরটি বুজাইয়া দিলাম এবং নিম্নে স্বাক্ষীগনের সম্মুখে শিরোভাগে নিজ হাতে স্বাক্ষর করিলাম।

 

স্বাক্ষীগনের স্বাক্ষরঃ

১।

২।

৩।

৪।

Comments